অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। (ফাইল ছবি)
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। (ফাইল ছবি)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের শিগগিরই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার (২৬ মার্চ) রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খাঁন বলেন, “আমরা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করছি এবং বিশ্বব্যাপী 'গণহত্যা দিবস' হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছি।”

বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

This item is part of
XS
SM
MD
LG