অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত বাংলাদেশ: শি জিনপিং

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশ সরকার এবং জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “চীন-বাংলাদেশ বন্ধুত্বের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তা আরো শক্তিশালী হবে।”

প্রেসিডেন্ট শি বলেন, “বাংলাদেশ ও চীন দৃঢ় ও গভীর রাজনৈতিক সম্পর্ক উপভোগ করছে এবংকার্যকর সহযোগিতা ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর যৌথ নির্মাণ ফলপ্রসূ ফলাফল এনেছে, যা দুই দেশ এবং তাদের জনগণের জন্য সত্যিকার সুফল বয়ে এনেছে।”

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো বার্তায় চীনা প্রেসিডেন্ট শি বলেছেন, “আমি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দিই এবং চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

শি বলেছেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ৫২ তম বার্ষিকী উপলক্ষ্যে চীন সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ আপনাকে, আপনার দেশের সরকার ও জনগণকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”

This item is part of
XS
SM
MD
LG