অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি

বঙ্গভবনের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানমের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার, ২৬ মার্চ, ২০২৩।
বঙ্গভবনের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানমের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার, ২৬ মার্চ, ২০২৩।

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম রবিবার (২৬ মার্চ) বঙ্গভবনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন।

কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন পর, অন্তত ২৫০০ অতিথিকে সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়।মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যবৃন্দ, বীরত্ব পুরস্কার প্রাপ্ত ব্যক্তি এবং বিশিষ্ট নাগরিকরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে কেক কাটেন রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তারা আহত মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তি ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর পর সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

This item is part of
XS
SM
MD
LG