অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনায় আওয়ামী লীগ নেতা হত্যা: ৩১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩

নিহত শেখ আনসার আলী
নিহত শেখ আনসার আলী

বাংলাদেশর খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শেখ আনসার আলীকে গুলি করে হত্যার দুদিন পর মামলা হয়েছে। রবিবার (২৬ মার্চ) নিহত আনসার আলীর ছেলে তানভীর শেখ বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেন। এ মামলায়, তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন; এজাহারভুক্ত অভিযুক্ত গাজী ফরহাদ হোসেন (৫৫) ও মাহাবুব (৩৯) এবং একজনের নাম জানা যায়নি।

মামলায়, বারাকপুর ইউপির বর্তমান চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। মোট অভিযুক্ত ব্যক্তির রয়েছেন ৩১ জন। এরমধ্যে এজাহারভুক্ত ২৩ জন। আট জন অজ্ঞাতনামা। অভিযুক্ত ব্যক্তিদের অধিকাংশ নিহত শেখ আনসার আলীর প্রতিপক্ষ প্রয়াত বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন-এর বংশের লোকজন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন খান বলেন, নিহত শেখ আনসার আলীর পরিবার দাবি করেছে, স্থানীয় নির্বাচনসহ এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী সব সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।”

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে, খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে গুলিতে নিহত হন শেখ আনসার আলী (৬০)।

XS
SM
MD
LG