অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়ায় গুলিতে রোহিঙ্গা নাগরিক নিহত

উখিয়ার জামতলী শরণার্থী শিবিরের একটি বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা। ২৪ আগস্ট, ২০২২। (ফাইল ছবি)
উখিয়ার জামতলী শরণার্থী শিবিরের একটি বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা। ২৪ আগস্ট, ২০২২। (ফাইল ছবি)

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত হয়েছেন এক রোহিঙ্গা । শনিবার (১ এপ্রিল) প্রথম প্রহরে (রাত সোয়া ১টার দিকে) উপজেলার কুতুপালং ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম (৬০) ৮নম্বর ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) এবং আরএসও এর মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটে। এসময় নৈশপ্রহরী দায়িত্বে থাকা সৈয়দ আলম গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, এ সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ক্যাম্পে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টদের চিহ্নিত করণ ও আটকের চেষ্টা চলছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, জানান ওসি শেখ মোহাম্মদ আলী ।

This item is part of
XS
SM
MD
LG