অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে স্বর্ণের দাম বৃদ্ধি: প্রতি ভরির বিক্রয়মূল্য ৯৯ হাজার ১৪৪ টাকা


স্বর্ণের বার। (ফাইল ছবি)
স্বর্ণের বার। (ফাইল ছবি)

বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের দাম এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ দাম বৃদ্ধির ফলে প্রতি ভরি স্বর্ণের দাম এখন এক লাখ টাকার কাছাকাছি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে বর্তমান দাঁড়াচ্ছে ৯৯ হাজার ১৪৪ টাকা। রবিবার (২ এপ্রিল) থেকে এই দাম কার্যকর হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানায়, হলমার্ক-সহ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৯৯ হাজার ১৪৪ টাকায় বিক্রি হবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট স্বর্ণের বার ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের বার ৬৭ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। শনিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণালঙ্কার ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালঙ্কার ৬৬ হাজার ৫৪৩ টাকায় বিক্রি হয়।

XS
SM
MD
LG