অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনায় সংঘর্ষ: বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। (প্রতীকী ছবি)
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। (প্রতীকী ছবি)

বাংলাদেশের খুলনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির ৮০০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার (১ এপ্রিল) দিবাগত রাতে এ মামলা দায়ের করেন।

বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগে ৮০০ নেতাকর্মীর মধ্যে বাকিরা অজ্ঞাত পরিচয় বলে উল্লেখ করা হয়।

এসআই অজিত রবিবার (২ এপ্রিল) সকালে জানান, “শনিবার বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ির ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়। এ কারণে ৫৯ জনের নাম উল্লেখ করে ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলা ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

শনিবার (১ এপ্রিল) বিকালে মহানগরীর কেডি ঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাস-সহ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে।

বিএনপির নেতারা দাবি করেছেন, শনিবার পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের পর সৃষ্ট সংঘর্ষে, তাদের দলের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG