অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও শহরের কমিউনিটি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও শহরের কমিউনিটি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশ বর্তমানে অত্যন্ত কঠিন সময় পার করছে। বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত, মানুষের যে অধিকার, তা পুরোপুরিভাবে হরণ করা হয়েছে। এছাড়া লঙ্ঘিত হচ্ছে মানুষের ব্যক্তিগত অধিকার ও মানবাধিকার।”

মঙ্গলবার (৪ িএপ্রিল) বিকালে ঠাকুরগাঁও শহরের কমিউনিটি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, “ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ নতুন করে ২০১৪ ও ২০১৮ সালের মত তামাশা শুরু করেছে।”

মির্জা ফখরুল বলেন, “আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো তামাশার নির্বাচনে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, জনগণ যেখানে তার সত্যিকারের ভোট দিতে পারবে, তার মত প্রকাশ করতে পারবে; এই ধরনের একটা নির্বাচন আমরা চাই। আর সে নির্বাচন, আওয়ামী লীগ যদি সরকারে থাকে তা কখনো হতে পারে না।”

তিনি বলেন, “বিএনপির ১০ দফা দাবির প্রথম দফাটাই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এই সংসদকে বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তবেই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, নতুন নির্বাচন কমিশনের পরিচালনায়। এটা হচ্ছে আমার প্রধান দাবি।”

বিএনপি মহাসচিব বলেন, “সংবিধানকে প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, এটা সম্পূর্ণভাবে বেআইনি। আপনারা দেখেছেন যে নওগাঁয় একজন নারী কর্মচারীকে তারা তুলে নিয়ে যাওয়ার পর হেফাজতে থাকা অবস্থায় মারা গেছেন। একই ভাবে ডিজিটাল সিকিউরিটি মামলার মাধ্যমে মানুষের যে অধিকার তা খর্ব করা হচ্ছে। সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা, সেটা হচ্ছে সংবাদকর্মীদের স্বাধীনভাবে যে লেখার অধিকার, সেটা খর্ব করা হয়েছে।”

XS
SM
MD
LG