অ্যাকসেসিবিলিটি লিংক

৪৬ বছর পর আবারো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো সোমালিয়া ও কিউবা

সোমালিয়ায় কিউবার নব নিযুক্ত রাষ্ট্রদূত হুয়ান ম্যানুয়েল রদ্রিগেজের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ (বামে)। ৪ এপ্রিল, ২০২৩।
সোমালিয়ায় কিউবার নব নিযুক্ত রাষ্ট্রদূত হুয়ান ম্যানুয়েল রদ্রিগেজের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ (বামে)। ৪ এপ্রিল, ২০২৩।

সোমালিয়া ও কিউবা ৪৬ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবশির ওমর জামা, সোমবার এক টুইটার পোস্টে কূটনৈতিক সম্প্রীতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, "১৯৭২-১৯৭৭ সালের মধ্যে স্থাপিত কূটনৈতিক সম্পর্ক, মাঝে দীর্ঘ বিরতির পর, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার সাথে শাসিত কিউবার প্রজাতন্ত্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রবর্তনকে আমরা স্বাগত জানাচ্ছি।"

সোমালিয়ায় নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত, হুয়ান ম্যানুয়েল রদ্রিগেজ, মঙ্গলবার সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করা তিন রাষ্ট্রদূতের একজন।

প্রেসিডেন্ট মোহামুদের সাথে রদ্রিগেজের বৈঠকের আগে, সোমবার সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী জামা, কিউবার রাষ্ট্রদূতের সাথে দেখা করেন।

জামা বলেন, “ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়ায়, কিউবার নবনিযুক্ত রাষ্ট্রদূত হুয়ান ম্যানুয়েল রদ্রিগেজের পরিচয়পত্র পেয়ে আমরা সম্মানিত বোধ করছি৷”

রদ্রিগেজ কেনিয়ায় কিউবার রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত আছেন।

সোমালিয়া এবং ইথিওপিয়ার মধ্যে যুদ্ধের সময় ১৯৭৭ সালে সোমালিয়া কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই সময় ফিদেল ক্যাস্ট্রোর অধীনে কিউবান সরকার যুদ্ধের সময় সোভিয়েত-সমর্থিত ইথিওপিয়ান সরকারকে সহায়তা করার জন্য হাজার হাজার কিউবান সেনা পাঠালে, দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

This item is part of
XS
SM
MD
LG