অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে ৫ জন আক্রান্ত

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৫ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৫ জনই ঢাকার এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১২ জন ঢাকার মধ্যে এবং ৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৩৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪২৫ জন।

অন্য দিকে, চিকিৎসা শেষে ৮৩৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪১৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪১৬ জন ঢাকার বাইরের অন্য জেলার বাসিন্দা।

এ ছাড়া এখন পর্যন্ত সর্বমোট মৃত্যু ৯ জন।

XS
SM
MD
LG