অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ভ্যাকসিন প্ল্যান্ট তৈরিতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বুস্টার ডোজের জন্য বাংলাদেশকে পর্যাপ্ত টিকা সরবরাহ করার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। একই সঙ্গে, দেশটিতে ভ্যাকসিন প্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. ট্রেডস গেব্রিয়েসাস। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে, বাংলাদেশর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন মহাপরিচালক ড. টেড্রস গেব্রিয়েসাস।

বৈঠকে, ভালো স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত কর্মরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ, চাকরির নিরাপত্তা, ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে, বাংলাদেশকে বুস্টার ডোজের জন্য পর্যাপ্ত টিকা সরবরাহ, ভ্যাকসিন প্লান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান, বাংলাদেশের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষের ল্যাবরেটরি-কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি প্রদান এবং হু-এর আগামী আঞ্চলিক নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা হয়।

বৈঠক শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক-কে বাংলাদেশ সফরের অনুরোধ করেন বাংলাদেশর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাপরিচালক ড. টেড্রস গেব্রিয়েসাস খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে সম্মতি দিয়েছেন।

এদিকে, একই দিন ‘হেলথ ওয়ার্কফোর্স ইনভেস্টমেন্ট’ বিষয়ক একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভালো স্বাস্থ্যসেবা পেতে স্বাস্থ্যকর্মীদের যথাযথ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ বৈঠকে বাংলাদেশের সফলভাবে কোভিড নিয়ন্ত্রণ ও ভ্যাকসিন কার্যক্রমের প্রশংসা করা হয়।

XS
SM
MD
LG