অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গবাজার মার্কেটের সামনে বরিশাল প্লাজায় আগুন, এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা। শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩।
বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা। শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩।

বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবাজারে আগুন নেভার ২৪ ঘন্টার মধ্যেই এই মার্কেটের সামনের বরিশাল প্লাজা মার্কেটে শনিবার (৮ এপ্রিল) আগুন লাগে। এর আগে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানিয়েছিলেন যে শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে, ৭৫ ঘন্টা পর বঙ্গবাজারে আগুন নেভানো সম্ভব হয়।

বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, “সকাল ৮টা ৫ মিনিটের দিকে বরিশাল প্লাজা মার্কেটের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।” তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ঢাকার বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আগুন আশপাশের কয়েকটি মার্কেটে ছড়িয়ে পড়ে এবং কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

This item is part of
XS
SM
MD
LG