অ্যাকসেসিবিলিটি লিংক

প্রথম আলো আওয়ামী লীগ, গণতন্ত্র ও জনগণের শত্রু: সংসদে শেখ হাসিনা

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বাংলা দৈনিক প্রথম আলোর কঠোর সমালোচনা করেছেন।সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) উপলক্ষ্যে সংসদে তার উত্থাপিত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি পত্রিকাটির সমালোচনা করেন।

শেখ হাসিনা বলেন, “বাংলা ভাষার এই দৈনিকটি আওয়ামী লীগ, গণতন্ত্র ও দেশের মানুষের শত্রু।” তিনি সংসদে বলেন, “পত্রিকাটির নাম প্রথম আলো; কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগ, গণতন্ত্র ও দেশের জনগণের শত্রু।”

প্রধানমন্ত্রী বলেন, “আমরা ভাত, মাছ-মাংসের স্বাধীনতা চাই; পত্রিকাটি ৭ বছর বয়সী এক শিশুকে ১০ টাকা দিয়ে এমন মিথ্যা কথা বলালো। আর এই মন্তব্যটি রেকর্ড করে প্রচার করা হলো। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে তারা কখনো চায় না যে এই দেশে স্থিতিশীলতা থাকুক।”

শেখ হাসিনা বলেন, “২০০৭ সালে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় তখন পত্রিকাটি খুবই আনন্দিত হয় এবং সেই সময় দুটি সংবাদপত্র আন্তরিকভাবে কাজ করে।” তিনি বলেন যে একটি দেশ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের পক্ষে ওকালতি করে আসছে।

XS
SM
MD
LG