অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন

ফাইল ছবি-হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকেরা।
ফাইল ছবি-হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকেরা।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো প্রাণহানি নেই । তবে এ সময় ৯ জন সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে সাতজন ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সংশ্লিষ্ট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ২২ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১৭ জন ঢাকায় এবং পাঁচজন সংশ্লিষ্ট জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতিবছর ১ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৫৭ জন এবং সংশ্লিষ্ট জেলায় ৪৩১ জন হাসপাতালে ভর্তি হন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৮৫৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪৩৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪২৩ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু সংক্রমণে মারা গেছেন ৯ জন।

XS
SM
MD
LG