অ্যাকসেসিবিলিটি লিংক

মজুত বিরোধী নতুন আইনের খসড়া অনুমোদন করেছে বাংলাদেশের মন্ত্রিসভা

সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক।
সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক।

খাদ্য পণ্যের উৎপাদন, সঞ্চয়, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (প্রিভেনশন অফ প্রি-জুডিশিয়াল অ্যাক্টিভিটি) আইন এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশর মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

রাজধানী ঢাকার সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে সোমবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

খসড়া আইনে, প্রধানত ধান, চাল, গম, আটা ও ভুট্টার মতো খাদ্যশস্য উৎপাদন, সঞ্চয়, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিপণন ও বিতরণ সংক্রান্ত অপরাধ চিহ্নিত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “অপরাধের মাত্রা অনুযায়ী সেসব অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।”

তিনি আরো বলেন, “নতুন আইনটি দুটি পুরানো আইনের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। সেগুলো হলো; খাদ্য (বিশেষ আদালত) আইন, ১৯৫৬ এবং খাদ্যশস্য সরবরাহ (প্রিভেনশন অব প্রি-জুডিশিয়াল অ্যাক্টিভিটি) অধ্যাদেশ, ১৯৭৯।

XS
SM
MD
LG