অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রায়খালী আরাকান সড়কে এ ঘটনা ঘটে।

আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস ও সিএনজি অটোরিকশার দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন নিহত হন। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যদিকে আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ও নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে বলে জানান তিনি।

XS
SM
MD
LG