অ্যাকসেসিবিলিটি লিংক

নভেম্বরের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালুর আশাবাদ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। (ফাইল ছবি)
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। (ফাইল ছবি)

আগামী নভেম্বরে রাজধানী ঢাকার মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আমাদের মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) কাজ দ্রুত এগিয়ে চলছে। মতিঝিল পর্যন্ত প্রায় হয়ে গেছে। কাজ শেষ পর্যায়ে। আমরা আগামী নভেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত উদ্বোধন করতে পারব। এমআরটি লাইন-৬ এর কাজ এ বছরই শেষ করতে পারব। সেটা আমরা আশা করছি”।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প পরমর্শক সেবাসংক্রান্ত চুক্তি অনুষ্ঠানে সাংবাদিকের তিনি এমন কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “আপনারা শুনেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে পদ্মাসেতু থেকে ৩১৬ কোটি টাকা আমরা রিটার্ন দিয়েছি। যেটা বাংলাদেশে বিরল ব্যাপার। আমরা এই প্রথম রিটার্ন দিয়েছি। জুন মাসে আমরা দ্বিতীয় কিস্তিও সমপরিমাণ অর্থ দেব। সেভাবে প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি”।

তিনি আরও বলেন, “এ ছাড়া এ অর্থ বছরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ তেজগাঁও পর্যন্ত শেষ করতে পারব। সে লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে। পয়লা বৈশাখে বাঙালি জাতিকে আরও একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও শত সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন একদিনে। আগামী জুনে ১০০ সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করতে পারব”।

ওবায়দুল কাদের বলেন, “নভেম্বর নাগাদ ঢাকা শহরে বিআরটিসির বহরে ১০০ ডাবল ডেকার এসি বাস যুক্ত হবে। এই ইলেকট্রিক বাসগুলো প্রথমে সিটি সার্ভিস হিসেবে চলবে। নভেম্বরের মধ্যেই বাসের প্রথম চালান পাব বলে আশা করছি”।

তিনি বলেন, “বিআরটিসির ১০০টি ডাবল ডেকারের মধ্যে ৮০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রামে চালু করা হবে। পরে অন্য বিভাগীয় শহরগুলোতেও সিটি সার্ভিস চালু করব। তারপর যাব জেলা পর্যায়ে”।

XS
SM
MD
LG