অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু—শনাক্ত ৩

 ফাইল ছবি-হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা।
ফাইল ছবি-হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা।

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের ৩ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৬ জন ঢাকার মধ্যে এবং ৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৩৬ জন।

অন্য দিকে, চিকিৎসা শেষে ৮৬৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪৪২ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪২৪ জন ঢাকার বাইরের অন্য জেলার বাসিন্দা।

২০২৩ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।

XS
SM
MD
LG