অ্যাকসেসিবিলিটি লিংক

শিগগির বৃষ্টির সম্ভাবনা নেই, তাপপ্রবাহ অব্যাহত থাকবে বাংলাদেশে

তীব্র গরমে হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গা জেলাবাসী। তাপদাহে সবজি খেত সহ সকল প্রকার চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। (ফাইল ছবি)
তীব্র গরমে হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গা জেলাবাসী। তাপদাহে সবজি খেত সহ সকল প্রকার চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। (ফাইল ছবি)

তাপদাহ গ্রাস করেছে সমগ্র বাংলাদেশ। কোথাও কোথাও চলছে তীব্র তাপপ্রবাহ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুব শিগগির বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায়, রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এদিকে দিনের (১৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। তীব্র তাপপ্রবাহ অঞ্চলে অতিপ্রয়োজন ছাড়া জনগণকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, খুলনা বিভাগ, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের বাকি অংশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুলেটিনে আরো বলা হয় যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহ

This item is part of
XS
SM
MD
LG