অ্যাকসেসিবিলিটি লিংক

ফারদিনের অস্বাভাবিক মৃত্যু: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ আদালতের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ। (ফাইল ছবি)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ। (ফাইল ছবি)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের অস্বাভাবিক মৃত্যুর মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে ডিবি পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনে মামলার বাদী, ফারদিনের বাবা নুর উদ্দিন রানা নারাজি দাখিল করেন।

নারাজি আবেদন মঞ্জুর করেন আদালত এবং সিআইডিকে এই মামলার মামলা অধিকতর তদন্ত করতে নির্দেশ দেন। আগামী ২৪ মে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরার অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।

উল্লেখ‌্য, নিখোঁজ হওয়ার তিনদিন পর, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর রাতে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। পরে ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা দায়ের করেন।

This item is part of
XS
SM
MD
LG