অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে পরিবার প্রতি গড় ঋণ ৭০ হাজার ৫০৬ টাকা: বিবিএস জরিপ

বাংলাদেশের রংপুর জেলার মহিপুর ঘাটে বন্যার পর বাঁধের ওপর আশ্রয় নিয়েছে একটি পরিবার। বিবিএসের জরিপ অনুযায়ী, শহরের তুলনায় গ্রামে বেশি পরিবার ঋণগ্রস্ত। (ফাইল ছবি)
বাংলাদেশের রংপুর জেলার মহিপুর ঘাটে বন্যার পর বাঁধের ওপর আশ্রয় নিয়েছে একটি পরিবার। বিবিএসের জরিপ অনুযায়ী, শহরের তুলনায় গ্রামে বেশি পরিবার ঋণগ্রস্ত। (ফাইল ছবি)

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্যানুসারে, ২০২২ সালে বাংলাদেশে প্রতিটি পরিবারের গড় ঋণের পরিমাণ ছিলো ৭০ হাজার ৫০৬ টাকা হয়েছে। ২০১৬ সালে এই পরিমাণ ছিলো ৩৭ হাজার ৭৪৩ টাকা। ঋণগ্রহিতার সংখ্যা শহরের চেয়ে গ্রামে বেশি।

বিবিএসের সর্বশেষ পারিবারিক আয়-ব্যয়ের জরিপে জানা গেছে, বাংলাদেশের এক-তৃতীয়াংশ পরিবার এখনো ঋণগ্রস্ত। জরিপ অনুযায়ী, গত বছর (২০২২) বাংলাদেশের ৩৭ শতাংশ পরিবার ঋণ নিয়েছে বা টাকা ধার করেছে।

জরিপ চলাকালে, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, গড়ে ৩৭ দশমিক ০৩ শতাংশ পরিবার ঋণ বা ধার নেয়ার কথা জানিয়েছে। ২০১৬ সালের জরিপকালে ২৯ দশমিক ৭০ শতাংশ পরিবার জানিয়েছিলো যে তারা ঋণ নিয়েছে। সে হিসেবে, গত ৬ বছরে বাংলাদেশের পরিবারগুলোর ঋণ গ্রহণ ৭ শতাংশেরও বেশি বেড়েছে।

শহরের তুলনায় গ্রামে ঋণ নেয়ার হার বেশি

বিবিএসের জরিপ অনুযায়ী, শহরের তুলনায় গ্রামে বেশি পরিবার ঋণগ্রস্ত। গ্রামাঞ্চলে গড়ে ৩৯ দশমিক ৩৫ শতাংশ পরিবার ঋণগ্রস্ত; শহরে এই হার ৩২ দশমিক ১১ শতাংশ। ২০১৬ সালে শহরাঞ্চলে প্রতিটি পরিবারের গড় ঋণ ছিলো ২২ দশমিক ১০ শতাংশ এবং গ্রামাঞ্চলে ছিলো ৩২ দশমিক ৭০ শতাংশ।

বিবিএস জরিপে আরো বলা হয়েছে, ২০২২ সালে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা শহরাঞ্চলে গড়ে ১০ শতাংশ বেড়েছে এবং গ্রামে বেড়েছে সাড়ে ৬ শতাংশ।

This item is part of
XS
SM
MD
LG