অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকোর রিসোর্টে বন্দুকধারীদের গুলিতে নিহত ৭

হামলার পর ঘটনাস্থলে পুলিশি তৎপরতা।  ১৬ এপ্রিল, ২০২৩।
হামলার পর ঘটনাস্থলে পুলিশি তৎপরতা। ১৬ এপ্রিল, ২০২৩।

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি রিসোর্টে বন্দুকধারীদের হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

গুয়ানহোতো রাজ্যের কর্তাজার পৌরসভার লা পালমা রিসোর্টে পরিচালিত এ হামলায় আরো একজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। এই অঞ্চলে অবশ্য মাদক কারবারিরা সংঘাত-সংঘর্ষে লিপ্ত রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG