অ্যাকসেসিবিলিটি লিংক

আগুন নাশকতা কি-না, তদন্ত করে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। (ফাইল ছবি)
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। (ফাইল ছবি)

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছেন, নিউ সুপার মার্কেটে যে অগ্নিকাণ্ড হয়েছে, তা কোনো নাশকতা ছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনী বাজারে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, “আগুন নাশকতা ছিলো কি না, তা আমরা এখনো নিশ্চিত নই, তবে, আমরা তদন্ত করছি।” তিনি বলেন, “আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে, কেন এত ঘন ঘন এবং গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? এটা সবার প্রশ্ন। তবে, সঠিক তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।”

XS
SM
MD
LG