অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সুযোগ নেই: তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, “এই বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আমরা নির্বাচন করেছি।মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে পোশাক বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, “সেই নির্বাচনেও যথেষ্ট কারচুপি হয়েছে। এখন, বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে আগামী নির্বাচন হবে।” তোফায়েল আহমেদ আশা করেন, বিএনপি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, “কারণ নির্বাচনে অংশ গ্রহণ না করলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে। রাজনীতির প্রাণকেন্দ্র হলো নির্বাচন।”

তিনি আরো বলেন, “সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ আজ বিশ্বে অন্যতম উন্নয়নশীল দেশ। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্বে যথেষ্ট মর্যাদা অর্জন করেছি। আজকে গ্রামগুলো শহর হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ। আপনারা শান্তিতে আছেন।”

XS
SM
MD
LG