অ্যাকসেসিবিলিটি লিংক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধ


 রামপাল বিদ্যুৎকেন্দ্র।(ফাইল ছবি)
রামপাল বিদ্যুৎকেন্দ্র।(ফাইল ছবি)

যান্ত্রিক ত্রুটির কারণে, বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শনিবার (১৫ এপ্রিল) রাত থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়েছিলো তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

হঠাৎ করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহের ওপর। খুলনাসহ এই অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, “কারিগরি ত্রুটির কারণে ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি খুব দ্রুত আবার উৎপাদন শুরু হবে।”

কয়লা সংকট নেই দাবি করে তিনি আরো বলেন, “বর্তমানে কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুদ আছে। বেশকিছু কয়লা আমদানি করা হয়েছে; যা এখন পথে রয়েছে। শিগগির সমুদ্র পথে ঐ কয়লা বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাবে।”

XS
SM
MD
LG