ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার (১৮ এপ্রিল) বাংলাদেশের বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
এর মধ্যে ৩ লাখ ৩৪ হাজার ২৯৫ জন গ্রামীণফোন ব্যবহারকারী, ৩ লাখ ২ হাজার ২৮৪ জন রবি ব্যবহারকারী, ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ জন বাংলালিংক ব্যবহারকারী এবং ১৮ হাজার ১৯০ জন টেলিটক ব্যবহারকারী।
এদিকে মঙ্গলবার বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন। তাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৯৭০ জন গ্রামীণফোন ব্যবহারকারী; ১ লাখ ৬ হাজার ৮৬৩ জন রবি ব্যবহারকারী, ৪ লাখ ২২ হাজার ৬০০ বাংলালিংক ব্যবহারকারী এবং ৯ হাজার ৩৫০ জন টেলিটক ব্যবহারকারী।