অ্যাকসেসিবিলিটি লিংক

নাগরিকদের সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ

সুদানে রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে লড়াইয়ে খার্তুমের আকাশে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ১৯ এপ্রিল, ২০২৩।
সুদানে রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে লড়াইয়ে খার্তুমের আকাশে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ১৯ এপ্রিল, ২০২৩।

সুদানের সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দেশটিতে ভ্রমণ না করার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ পরামর্শ দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। যার ফলে দেশটিতে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সংকট দেখা দিয়েছে। এছাড়া, খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর এবং দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।

তাই বাংলাদেশের নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হচ্ছে।

বিবৃতিতে বলা আরো বলা হয়, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এই পরামর্শ অবগত করা হল। দূতাবাস এ ব্যাপারে সুদানে বসবাসরত বাংলাদেশিদের পরামর্শ প্রদান করেছে।

This item is part of
XS
SM
MD
LG