অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতকে উত্তর প্রদেশের গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক খুনের বদলার হুমকি দিল জঙ্গীগোষ্ঠী আল কায়দা

ভারতের প্রাক্তন সাংসদ তথা উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদকে শহিদ। (ফাইল ছবি)
ভারতের প্রাক্তন সাংসদ তথা উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদকে শহিদ। (ফাইল ছবি)

ঈদের মরশুমে ভারতের উদ্দেশ্যে ভয়ঙ্কর হুমকি দিল জঙ্গীগোষ্ঠী আল কায়দা। আতিক আহমেদের খুনের বদলা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। দেশে হামলা চালানোর হুঁশিয়ারির ঘটনায় বাড়তি সতর্কতা নেওয়া শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সূত্রের খবর, ঈদ উপলক্ষে শুক্রবার ২১এপ্রিল সাত পাতার একটি পত্রিকা প্রকাশ করেছে আল কায়দা। সেখানে প্রাক্তন সাংসদ তথা উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদকে শহিদ বলে উল্লেখ করেছে এই জঙ্গি সংগঠনটি। তাঁর ভূয়সী প্রশংসাও করা হয়েছে সেই পত্রিকায়।

এদিকে আল কায়দার এই হুমকির ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে কেন্দ্র। নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের বড় শহরগুলিতে। এছাড়া দেশের গোয়েন্দা সংস্থাকেও সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হচ্ছে সীমান্ত এলাকাগুলিতেও।

This item is part of
XS
SM
MD
LG