অ্যাকসেসিবিলিটি লিংক

জনগণ ‘দুঃখ-কষ্টের’ মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করছে: মির্জা ফখরুল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ এপ্রিল, ২০২৩।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ এপ্রিল, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জনগণ ‘দুঃখ-কষ্টের’ মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করছে।” শনিবার (২২ এপ্রিল) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “এবারের ঈদ আমাদের জন্য খুবই বেদনাদায়ক ও কঠিন ছিলো। আমাদের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন, অন্যদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ এবারের ঈদের আনন্দ উপভোগের জন্য ন্যূনতম জিনিসপত্র কিনতে পারছেন না। তারা দুর্দশা ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।”

বিএনপি মহাসচিব আরো বলেন, “এবারের ঈদের বাজার মোটেই গতি পায়নি, কারণ সব পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে।” মির্জা ফখরুল বলেন, “সরকার মিথ্যা প্রচারণার মাধ্যমে, বিশেষ করে গণমাধ্যমের সহায়তায় জনগণকে একটি ধারণা দিতে চায় যে দেশ ও অর্থনীতি ভালো পথে চলছে। প্রকৃতপক্ষে দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। দেশ চরম অর্থনৈতিক সংকটে রয়েছে।”

আন্দোলনের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন আনতে দেশের জনগণকে জেগে ওঠার আহ্বান জানান তিনি। বলেন, “অতীতে বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে এনেছে।এবারও সংগ্রামের মাধ্যমে অধিকার পুনরুদ্ধার করতে হবে।”

This item is part of
XS
SM
MD
LG