অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে একটি মাছ ধরার ট্রলারের সামনে মাছ শিকার করছে এক জেলে। (ফাইল ছবি)
কক্সবাজার সমুদ্র সৈকতে একটি মাছ ধরার ট্রলারের সামনে মাছ শিকার করছে এক জেলে। (ফাইল ছবি)

বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে একটি মাছ ধরার ট্রলার থেকে অজ্ঞাত পরিচয় ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সৈকতের নাজিরা পয়েন্ট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, “ট্রলারটিকে অজ্ঞাত পরিচয় কিছু লোক তীরে নিয়ে আসে। ট্রলারটি দুই-তিন সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিলো।”

তিনি জানান, “ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।পরে ট্রলার থেকে তারা ১০টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।” বিকাল ৩টা ৪৫ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয় বলে জানান তিনি।

This item is part of
XS
SM
MD
LG