অ্যাকসেসিবিলিটি লিংক

সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত

বজ্রপাতের ফাইল ছবি।
বজ্রপাতের ফাইল ছবি।

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন ছাতক উপজেলার, ২ জন দোয়ারাবাজারের এবং ১ জন তাহিরপুর উপজেলার বাসিন্দা। রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন; ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হোসাম মিয়ার ছেলে মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬০), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুস সামাদ (৪৫), দোয়ারাবাজার উপজেলার রুখাই গ্রামের মিলন মিয়া (১৪), তারা মিয়া (৩২) এবং তাহিরপুর উপজেলার কুকুরকান্দি গ্রামের হাতেম আলীর ছেলে রমজান আলী (১৫)।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, রবিবার সকাল থেকে আবহাওয়া খারাপ ছিলো। ধান পেকে যাওয়ায় সকলেই ধান কাটায় ব্যস্ত ছিলেন। সকাল ১০টার পর থেকে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় তিন উপজেলার হাওরে থাকা ছয় কৃষক বজ্রপাতে নিহত হন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, “রবিবার সকাল থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে। তিন থানায় ছয়জন মারা গেছেন বলে খবর পেয়েছি। কৃষকদের সচেতন করতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেয়া হয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG