জাপানের উদ্দেশে রওনা হওয়ার আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ এপ্রিল) প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুই সপ্তাহের সরকারি সফরের প্রথম ধাপে টোকিও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সকাল ৭ টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা’র আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করবেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সকাল ৭টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তার সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা-সহ আটটি সহযোগিতা স্মারক (এমওসি) বা চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
আগামী ২৬ এপ্রিল দুই প্রধানমন্ত্রী; শেখ হাসিনা ও ফুমিও কিশিদা; এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় এসব স্মারক স্বাক্ষরিত হবে। পরে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন।