অ্যাকসেসিবিলিটি লিংক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, বিএনপি
রুহুল কবির রিজভী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, বিএনপি

গ্রেপ্তার হওয়ার সাড়ে চার মাসেরও বেশি সময় পর, জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকেমঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির সহযোগী প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন।

জেলগেটে রিজভীকে স্বাগত জানান বিএনপির শতাধিক নেতা-কর্মী ও কয়েকজন স্বজন। শাহেদ বলেন, “রিজভী বিভিন্ন রোগে আক্রান্ত, তার শারীরিক অবস্থা ভালো নয়।”

গত বছরের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশের তিন দিন আগে, দলের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সে সময় রিজভীসহ বিএনপির চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

রিজভীর আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা ৫০টি মামলায় জামিন পাওয়ায় মুক্তি পেয়েছেন রিজভী।

XS
SM
MD
LG