অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ এ বছর লবণ উৎপাদনে ৬২ বছরের রেকর্ড ভেঙেছে—বিসিকের তথ্য

বাংলাদেশের কক্সবাজারে একটি লবণের ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে একজন শ্রমিক। ২১ মার্চ, ২০১৮। (ফাইল ছবি)
বাংলাদেশের কক্সবাজারে একটি লবণের ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে একজন শ্রমিক। ২১ মার্চ, ২০১৮। (ফাইল ছবি)

বাংলাদেশ এ বছর গত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন করেছে। চলতি লবণ মৌসুমে বাংলাদেশে লবণ উৎপাদন হয়েছে ১৮ লাখ ৩৯ হাজার টন। যা গত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ।

বুধবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ তথ্য নিশ্চিত করেছে।

বিসিকের তথ্যমতে, চলতি লবণ মৌসুমে মোট লবণ চাষ হয়েছে ৬৬ হজার ৪২৪ একর জমিতে। গত বছর ৬৩ হাজার ২৯১ একর জমিতে লবণ চাষ হয়। গত বছরের তুলনায় এ বছর লবণ চাষের জমি বেড়েছে ৩ হাজার ১৩৩ একর।

চলতি লবণ মৌসুমে লবণচাষীর সংখ্যা ৩৯ হাজার ৪৬৭ জন, যা গত বছর ছিল ৩৭ হাজার ২৩১ জন। গত বছরের তুলনায় এবার লবণ চাষীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২৩৬ জন।

This item is part of
XS
SM
MD
LG