অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক ডাকসু ভিপি নূরের বিরুদ্ধে করা ডিএসএ মামলা খারিজ করে দিয়েছেন আদালত

সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর
সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ফেসবুক লাইভে ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ভিপি নূরের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্রটি আমলে নেওয়ার কথা ছিল। তবে, আদালত নূরের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রটি বাতিল করে তাঁকে খালাস এবং মামলাটি খারিজ করার নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এ বছরের ২৮ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।

অভিযোগপত্রে নুরকে পলাতক ঘোষণা করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে পল্টন থানায় নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

XS
SM
MD
LG