অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানে আটকা পড়া বাংলাদেশিদের জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

যুদ্ধ বিরতি শুরু হলে নিরাপদ গন্তব্যে ছুটে যাচ্ছে লোকজন। সুদানের ওয়াদি সিদনা বিমান ঘাঁটি থেকে তোলা ছবি। ২৭ এপ্রিল, ২০২৩।
যুদ্ধ বিরতি শুরু হলে নিরাপদ গন্তব্যে ছুটে যাচ্ছে লোকজন। সুদানের ওয়াদি সিদনা বিমান ঘাঁটি থেকে তোলা ছবি। ২৭ এপ্রিল, ২০২৩।

সুদানে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের জেদ্দা হয়ে স্বদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, “বাংলাদেশি নাগরিকদের প্রথমে খার্তুম থেকে পোর্ট সুদানে নেয়া হবে। সেখান থেকে তাদের জেদ্দায় নিয়ে যাওয়া হবে।এর পর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর কয়েকটি ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হবে।”

খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে খার্তুম ও পার্শ্ববর্তী শহরগুলো থেকে বাংলাদেশি নাগরিকদের পোর্ট সুদান-এ নিয়ে যাওয়ার জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছে। আর, জেদ্দায় অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের একটি দল তাদের সহায়তার জন্য পোর্ট সুদান পৌঁছাবে।

সুদানে আটকা পড়া সব বাংলাদেশিকে আগামী ২ মে'র মধ্যে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে। আগামী ৩ বা ৪ মে জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশি নাগরিকদের। সুদান থেকে সরিয়ে আনা বাংলাদেশি নাগরিকদের জন্য জেদ্দার দুটি বাংলাদেশি স্কুল খাবার, পানীয়, ওষুধ ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে।

This item is part of
XS
SM
MD
LG