অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা গভীরতর করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: সারা কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। (ফাইল ছবি)
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। (ফাইল ছবি)

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন যে তিনি দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে দৃঢ়তর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিরাজিত ব্যাপক সহযোগিতা আরো গভীর করতে আগ্রহী।

সারাহ কুক রবিবার (৩০ এপ্রিল) ঢাকায় আসেন। তিনি বলেন, “ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। তিনি রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হন।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে কুক বলেন, “বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দৃঢ় সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এছাড়া; বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তাসহ অনেক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাজ্য, বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।”

কুক এর আগে ২০১২-২০১৬ পর্যন্ত ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন। অতি সম্প্রতি, তিনি ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসে (২০২০-২০২৩) দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান এবং তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার (২০১৬-২০২০) ছিলেন।

কুক ২০০৫ সালে ডিএফআইডি-তে যোগদান করেন। সেখানে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ, দুর্নীতি বিরোধী উদ্যোগ এবং সহায়তার কার্যকারিতা সম্পর্কিত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন নীতিতে ভূমিকা রাখেন। তিনি আফ্রিকা সচিবালয়ের কমিশনের উপ-প্রধান এবং মন্ত্রিপরিষদ অফিসে প্রধানমন্ত্রীর কৌশল ইউনিটের উপ-পরিচালক হিসেবে কাজ করেছেন।

ইউকে সিভিল সার্ভিসে যোগদানের আগে কুক বাণিজ্য মন্ত্রণালয়ে গায়ানায় কাজ করেছিলেন; বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে সলোমন দ্বীপপুঞ্জে এবং প্রাইস ওয়াটার হাউস কুপারস-এর একজন অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি।

This item is part of
XS
SM
MD
LG