অ্যাকসেসিবিলিটি লিংক

হজযাত্রীরা সঙ্গে নিতে পারবেন ১২০০ ডলার

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ থেকে একজন হজযাত্রী তাদের পুরো সৌদি আরব ভ্রমণের জন্য ১ হাজার ২০০ (ইউএস) ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করতে পারবেন এবং এই অর্থ হজের জন্য তাদের মোট ব্যয় থেকে পৃথক বিবেচিত হবে।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ মঙ্গলবার (২ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

গত বছর হজযাত্রার জন্য একই পরিমাণ বৈদেশিক মুদ্রার অনুমতি দেওয়া হয়েছিল। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যেক হজযাত্রী হজের মোট খরচ ছাড়াও বৈদেশিক মুদ্রায় ১ হাজার ২০০ ডলার বা তার সমতুল্য অর্থ নিতে পারবেন। তবে ভ্রমণ কোটা হজযাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত নিয়মকানুন মেনে চলার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

XS
SM
MD
LG