অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত

ফাইল ছবি- হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা।
ফাইল ছবি- হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা।

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৪ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি দুজন দেশের অন্য জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫৪ জন ঢাকার মধ্যে এবং ১৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৭১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৯১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৯৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৫০৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪৭০ জন ঢাকার বাইরের অন্য জেলার বাসিন্দা।

এ বছর একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

XS
SM
MD
LG