অ্যাকসেসিবিলিটি লিংক

জুলাই থেকে বিমান ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণের সিদ্ধান্ত—মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

(ছবি- অ্যাডোবে স্টক)
(ছবি- অ্যাডোবে স্টক)

বাংলাদেশ সরকার দেশ থেকে বিদেশে যাত্রী বহন এবং পণ্য পরিবহনে বিমান ভাড়া নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রের ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা টাকা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত এ বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এ প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশে চলাচলকারী সব দেশি-বিদেশি এয়ারলাইনসকে ডলারের পরিবর্তে টাকায় বিমান ভাড়া নির্ধারণ করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য দেশের এয়ারলাইনসগুলো তাদের দেশের মুদ্রায় বিমান ভাড়া নির্ধারণ করছে। তাই বাংলাদেশেও বিদেশি ও দেশি এয়ারলাইনসের বিমান ভাড়া নির্ধারণ হবে বাংলাদেশি মুদ্রা টাকায়।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

XS
SM
MD
LG