অ্যাকসেসিবিলিটি লিংক

পাবনার রূপপুরে পারমাণবিক প্রকল্প এলাকা থেকে রুশ নারী কর্মীর লাশ উদ্ধার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প

বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে এক রুশ নারী কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রিনসিটির একটি আবাসিক ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত রিয়াবোভা গুলনারা (৫১) রূপপুর প্রকল্পে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াবোভা গুলনারা প্রতি দিনের মতো অফিসের কাজ শেষ করে বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বের হননি। সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর দুপুরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

XS
SM
MD
LG