অ্যাকসেসিবিলিটি লিংক

৮ মে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে: আবহাওয়া দপ্তর

কক্সবাজারে বঙ্গোপসাগরে মাছ ধরতে জাল ফেলছেন এক জেলে। (ফাইল ছবি)
কক্সবাজারে বঙ্গোপসাগরে মাছ ধরতে জাল ফেলছেন এক জেলে। (ফাইল ছবি)

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, “৮ মে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে।”

এদিকে, আবহাওয়া অফিস তাদের নিয়মিত বুলেটিনে জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (৬ মে) সকাল ৯টায় প্রকাশিত আবহাওয়া বার্তায়, পরবর্তী ২৪ ঘন্টার পূর্ভাবাস দেয়া হয়।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপ বিরাজ করছে।

This item is part of
XS
SM
MD
LG