অ্যাকসেসিবিলিটি লিংক

দ্রুততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করুন: বিচারকদের প্রতি আইনমন্ত্রী

ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত রিফ্রেসার কোর্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে, বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ৬ মে, ২০২৩।
ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত রিফ্রেসার কোর্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে, বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ৬ মে, ২০২৩।

বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, “বিচার বিভাগকে সব ধরনের সহযোগিতা দিতে সরকারের কোন কার্পণ্য থাকবে না। কিন্তু বিচার বিভাগের কাছে একটি চাওয়া থাকবে। তা হচ্ছে বিচারপ্রার্থী সাধারণ মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায় এবং তারা যেন মামলার দীর্ঘসূত্রতা থেকে পরিত্রাণ পায়।”

শনিবার (৬ মে) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত রিফ্রেসার কোর্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, “সুপ্রতিষ্ঠত জুডিশিয়াল সিদ্ধান্তগুলো মেনে না চললে, জুডিসিয়াল অ্যানার্কি তৈরি হতে পারে। নিশ্চয়ই আমরা কেউ এই অ্যানার্কি চাই না। তার কারণ, সমাজ ও দেশের ওপর এর প্রভাব হবে ভয়াবহ।” তিনি বলেন, “দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলা জট কমানোর দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে এবং জনগণ যাতে দ্রুত সুষ্ঠু বিচার পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

আনিসুল হক বলেন, “বিচার বিভাগের জন্য বাজেট বাড়ানো হয়েছে। বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এখন বিচারকদের দায়িত্ব মানুষ যেন দ্রুত বিচার পায়, সেটা নিশ্চিত করা।”

This item is part of
XS
SM
MD
LG