অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুর সিটি নির্বাচন: প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীরের রিট

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। (ফাইল ছবি)
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। (ফাইল ছবি)

বাংলাদেশের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাহাঙ্গীর আলম। তার পক্ষে, ব্যারিস্টার নকিব সাইফুল ইসলাম রবিবার (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন।

রিটে, প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার, গাজীপুরের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে গত ৪ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়।

গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। ঋণখেলাপি থাকার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে, তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর শাখার সভাপতি আজমত উল্লাহ খান। জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

This item is part of
XS
SM
MD
LG