বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার (৭ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময় সংক্রমিত হয়েছেন ৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এক জন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বর্তমানে ৭৩ জন ডেঙ্গু সংক্রমিত ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬৫ জন ঢাকায় এবং ৮ জন সংশ্লিষ্ট জেলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৭ মে পর্যন্ত, ডেঙ্গু সংক্রমিত হয়ে মোট এক হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৫৯৬ জন। আর, সংশ্লিষ্ট জেলায় ভর্তি হয়েছেন ৪৯৩ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে এ হাজার পাঁচজন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৫২৩ জন ঢাকার বাসিন্দা। বাকি ৪৮২ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। উল্লেখ্য, চলমান বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।