অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসের শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ জন

টেক্সাসের অ্যালেনের একটি শপিং সেন্টার থেকে লোকজনকে সরিয়ে নেয়ার সময় এক আইন প্রয়োগকারী কর্মকর্তা হেঁটে যাচ্ছেন; ৬ মে ২০২৩।
টেক্সাসের অ্যালেনের একটি শপিং সেন্টার থেকে লোকজনকে সরিয়ে নেয়ার সময় এক আইন প্রয়োগকারী কর্মকর্তা হেঁটে যাচ্ছেন; ৬ মে ২০২৩।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের কাছে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে আট জন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালেন প্রিমিয়াম আউটলেটে থাকা এক পুলিশ কর্মকর্তা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে।

পুলিশ এখনো নিহত ব্যক্তিদের বা বন্দুকধারীর পরিচয় সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি। তবে, ঘটনার পর শপিং মল থেকে বের হয়ে আসা লোকজন জানিয়েছেন যে নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

শনিবারের ঘটনাটি, এ বছর ঘটে যাওয়া নজিরবিহীন হত্যাকাণ্ডগুলোর সর্বশেষ ঘটনা। নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে, অ্যাসোসিয়েটেড প্রেস এবং ইউএসএ টুডে পরিচালিত একটি ডাটাবেস অনুসারে, গড়ে প্রতি সপ্তাহে একটি করে হত্যাকাণ্ড ঘটছে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য সরবরাহ করেছে এপি।

This item is part of
XS
SM
MD
LG