অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশি জেদ্দা পৌঁছেছেন

পোর্ট সুদান থেকে বিভিন্ন দেশের নাররিকরা একটি জাহাজে চড়ে জেদ্দা পৌঁছানোর পর, সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে সৌদি নৌ ও বিশেষ বাহিনী। ৩০ এপ্রিল, ২০২৩। (ফাইল ছবি)
পোর্ট সুদান থেকে বিভিন্ন দেশের নাররিকরা একটি জাহাজে চড়ে জেদ্দা পৌঁছানোর পর, সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে সৌদি নৌ ও বিশেষ বাহিনী। ৩০ এপ্রিল, ২০২৩। (ফাইল ছবি)

যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি আরবের সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে জেদ্দা শহরে পৌঁছেছে ৭০ বাংলাদেশি। সৌদি আরবের জেদ্দায় এই বাংলাদেশিদের স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন।

সুদান থেকে সৌদি সামরিক বাহিনীর একটি ফ্লাইটে ৩৫ জন এবং আরেকটি ফ্লাইটে ২৫ জন, মোট ৭০ জন বাংলাদেশি জেদ্দা পৌঁছান।আরো অন্তত ৬৫ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গেছে।

সুদান থেকে প্রত্যাগত এসব বাংলাদেশি নাগরিককে রবিবার রাত একটায়, বিমান বাংলাদেশের ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে ঢাকার পাঠানোর কথা রয়েছে। প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

এ সকল বাংলাদেশির জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। সুদানে প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করেছে।

This item is part of
XS
SM
MD
LG