অ্যাকসেসিবিলিটি লিংক

এলডিসি-পরবর্তীকালে বাধাগ্রস্ত হতে পারে বাংলাদেশের পোশাক রপ্তানি

বাংলাদেশের গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা। (ফাইল ছবি)
বাংলাদেশের গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা। (ফাইল ছবি)

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, এলডিসি (স্বল্পোন্নত দেশ) পরবর্তী সময়ে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হতে পারে।

রবিবার (৭ মে) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউশনে (বিএফটিআই) স্টাডি অন পলিসি সাপোর্ট এন্ড ইনসেন্টিভস বিফোর এন্ড আফটার এলডিসিস গ্র্যাজুয়েশন ফর আরএমজি সেক্টর শীর্ষক ওয়ার্কশপে এ কথা বলেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, “আমাদের আরএমজি রপ্তানি প্রবণতা অব্যাহত রাখার পাশাপাশি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক কিছু নীতি সমর্থন নিশ্চিত করতে হবে।”

বিএফটিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাফর উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।

মো. জাফর উদ্দিন বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশনের আগেই আরএমজি রপ্তানিতে প্রণোদনা ও ভর্তুকির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”

This item is part of
XS
SM
MD
LG