অ্যাকসেসিবিলিটি লিংক

অবাধ, নিরপেক্ষ ও পরিচ্ছন্ন নির্বাচন করতে চায় ইসি: কমিশনার আহসান হাবিব

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, “বর্তমান নির্বাচন কমিশন প্রতিটি নির্বাচনের বিষয়ে খুবই সতর্ক। আমরা অবাধ, সুন্দর, নিরপেক্ষ এবং পক্ষপাতিত্ববিহীন নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো। সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অতীব স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে আমরা নির্বাচন করবো।”

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টায়, খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।নির্বাচন কমিশনার, আহসান হাবিব বলেন, “এখন আমাদের হাতে রয়েছে; গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী; এই পাঁচ সিটি নির্বাচন। সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে আমরা খুলনা শহরকে পোস্টার মুক্ত করেছি। আমরা চাই সকলের সহযোগিতায় পাঁচ সিটিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে।”

সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, “দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র সবই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সুনিশ্চিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য আমাদের সকলকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।” তিনি বলেন, “আমরা এমন কোনো কাজ করিনি, যা সমাজে নেতিবাচক বার্তা বয়ে আনবে।”

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে। সেখানে কাজ কর্ম আগেই শুরু হয়েছে। সেখানে কিছু অনিয়ম হয়েছে। আপনাদের (মিডিয়া) মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে পারবো। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।”

XS
SM
MD
LG