বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে, এ সময়ে ৩৪ জন ডেঙ্গু সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি পাঁচ জন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩ জন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭০ জন ঢাকায় এবং ১৩ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ১২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৬২৫ জন; আর সংশ্লিষ্ট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯৮ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার ২৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৫৪৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪৮২ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।